• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ট্রাম্পের শুল্ক সত্ত্বেও ২০২৫ সালে চীনের রেকর্ড বাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক সত্ত্বেও ২০২৫ সালে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। দেশটির মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চীনের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে রপ্তানি বাড়িয়ে এই সাফল্য অর্জন করেছে দেশটি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ কমে গেছে।

চীনা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চললেও চীন অন্যান্য বাজারে রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। কাস্টমস বিভাগের উপপ্রশাসক ওয়াং জুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জটিল ও চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও চীন এগিয়ে গেছে।’

চীনের উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি বছরে ১৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে রয়েছে উন্নত যন্ত্রপাতি ও শিল্প রোবট। একই সঙ্গে বৈদ্যুতিক যান, লিথিয়াম ব্যাটারি ও সৌর প্যানেলের মতো পণ্যের রপ্তানি বেড়েছে ২৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন অঞ্চলে চীনের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। আফ্রিকায় রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ, আসিয়ানভুক্ত দেশগুলোতে ১৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নে ৯ শতাংশ এবং লাতিন আমেরিকায় ৮ শতাংশ।

তবে চীনের এই বিপুল রপ্তানি বিশ্বজুড়ে নতুন বাণিজ্য উত্তেজনা তৈরি করছে। ইউরোপসহ বিভিন্ন দেশ অভিযোগ করছে, কম দামে চীনা পণ্যের প্রবাহ তাদের নিজস্ব শিল্প ও কর্মসংস্থানের জন্য হুমকি হয়ে উঠছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্প্রতি বেইজিং সফরে গিয়ে চীনের সঙ্গে তার দেশের বাণিজ্য ঘাটতিকে ‘টেকসই নয়’ বলে মন্তব্য করেন।

গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘ আলোচনার পর অক্টোবরে দুই দেশের মধ্যে একটি সাময়িক সমঝোতা হয়। এতে চীনা পণ্যের ওপর নতুন শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামানো হয়, যদিও এর আগে তা ১৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। এই সমঝোতা এখনো বহাল আছে। তবে সম্প্রতি ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা চীনের জন্য নতুন চাপ তৈরি করতে পারে।

আরও পড়ুন

সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্প

বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান

সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০: ইরান

বিশ্লেষকদের মতে, চীনের রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির পেছনে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতাও কাজ করছে। বিশেষ করে আবাসন খাতে চলমান সংকট এবং অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে সরকারের ব্যর্থতা চীনকে রপ্তানির ওপর আরও বেশি নির্ভরশীল করে তুলেছে।

সূত্র: সিএনএন

এমএস/

  • চীন
এ সম্পর্কিত আরও খবর
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।