দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘সহায়তা আসছে’।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখে, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!! খুনী ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে।’

তিনি আরও লেখেন, ‘বিক্ষোভাকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।’
এর আগের দিন সোমবার তিনি ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনও দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। একইদিনে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক পথ স্থাপনে আগ্রহী। কিন্তু একদিন পর দেওয়া এই পোস্টে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করা হচ্ছে।
এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তারা দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উসকে দিচ্ছে এবং এটিকে ‘দাঙ্গা ও সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করছে।
/অ