• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

এবার কিউবাকে ট্রাম্পের হুমকি, ‘সময় থাকতে সমঝোতা করুন’

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার লাতিন আমেরিকার আরেক রাষ্ট্র কিউবাকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘সমঝোতা করার’ আহ্বান জানিয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, তা না হলে পরিণতি ভোগ করতে হবে। ভেনেজুয়েলা থেকে আসা তেল ও অর্থের প্রবাহ এখন বন্ধ হয়ে যাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়া দেশটিকে দখলে নিলে পরবর্তী শাসক কে হবেন সে ইঙ্গিত দেন ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন হুমকি দেন। খবর বিবিসি

উল্লেখ্য, ভেনেজুয়েলা কিউবার দীর্ঘদিনের মিত্র, ধারণা করা হয় প্রতিদিন প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল দ্বীপটিতে পাঠায়। যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকেই ট্রাম্প কিউবার দিকে মনোযোগ দিচ্ছেন।

এর জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো হস্তক্ষেপ ছাড়াই’ জ্বালানি আমদানির অধিকার কিউবার রয়েছে। আর দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কী করব, তা কেউ ঠিক করে দিতে পারে না।’

ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলবাহী ট্যাংকার জব্দ করার ট্রাম্প প্রশাসনের কৌশল ইতোমধ্যে কিউবায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও তীব্র করেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্র একটি পঞ্চম তেল ট্যাংকার জব্দ করে, যেটিতে ভেনেজুয়েলা থেকে আসা নিষেধাজ্ঞাভুক্ত তেল বহন করা হচ্ছিল বলে তারা দাবি করে।

রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়েছে। বিনিময়ে কিউবা শেষ দুই ভেনেজুয়েলান স্বৈরশাসকের জন্য ‘‘নিরাপত্তা সেবা’’ দিয়েছে, কিন্তু আর নয়!’

তিনি আরও বলেন, ‘কিউবার দিকে আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য! আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, সময় থাকতে থাকতে তারা যেন একটি সমঝোতায় পৌঁছায়।’

ট্রাম্প কোনো সমঝোতার শর্ত বা কিউবা কী ধরনের পরিণতির মুখে পড়তে পারে, তা স্পষ্ট করেননি।

কিন্তু কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, যেকোনো আগ্রহী রপ্তানিকারক দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা চাপমূলক ব্যবস্থার কাছে নতিস্বীকার বা হস্তক্ষেপ ছাড়াই জ্বালানি আমদানির পূর্ণ অধিকার কিউবার রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো কিউবা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল বা সামরিক চাপ’ প্রয়োগ করে না।

ট্রাম্প মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার অভিযানের কথাও উল্লেখ করেন। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগের মুখোমুখি।

কিউবা বহু বছর ধরে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সরবরাহ করে আসছিল। কিউবান সরকার জানিয়েছে, কারাকাসে চালানো মার্কিন অভিযানে তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।

ট্রাম্প বলেন, ‘গত সপ্তাহের মার্কিন হামলায় ওই কিউবানদের অধিকাংশই মারা গেছে, এবং ভেনেজুয়েলার আর সেসব গুন্ডা ও চাঁদাবাজদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন নেই, যারা এত বছর দেশটিকে জিম্মি করে রেখেছিল।’

জবাবে রদ্রিগেজ বলেন, ‘কিউবা কখনোই কোনো দেশকে দেওয়া নিরাপত্তা সেবার জন্য অর্থ বা বস্তুগত কোনো বিনিময় গ্রহণ করেনি।’

কিউবা নিয়ে ট্রাম্প প্রশাসন স্পষ্ট কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও, এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন— সামরিক হস্তক্ষেপ প্রয়োজন নেই, কারণ দেশটি ‘পতনের জন্য প্রস্তুত’।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে ইঙ্গিত দেন, কিউবার নেতাদের উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি বলেন, তিনি যদি কিউবান সরকারের অংশ হতেন, তবে ‘চিন্তিত হতেন’, কারণ ‘তারা বড় বিপদে আছে’।

রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে— ফ্লোরিডার কিউবান-আমেরিকান সাবেক সিনেটর এবং কিউবান নির্বাসিতদের সন্তান মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। ট্রাম্প সেই পোস্টটি শেয়ার করে মন্তব্য করেন, ‘শুনতে তো ভালোই লাগছে আমার কাছে!’

এবি/

  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।