দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান মার্কিন সিনেটর মাইক লি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাতে তিনি জানান, যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখির জন্যই মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সিনেটর লি। খবর বিবিসি
রুবিওর সঙ্গে ফোনালাপ হয়েছে উল্লেখ করে পোস্টে সিনেটর লি বলেন, ‘মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা নেই।’
লি আরও যোগ করেন, ‘মার্কিন হামলাগুলো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরকারীদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল।’
মার্কিন সিনেটর জানান, রুবিও তাকে বলেছেন— মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করতে গ্রেপ্তার করা হয়েছে।
এবি/