• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পুরোনো স্টেশনে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেবেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জোহরান মামদানি। তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, নববর্ষের মধ্যরাতে নিউইয়র্ক সিটি হলে নয়, বরং ‘গিল্ডেড এইজ’ যুগে নির্মিত একটি পরিত্যক্ত ভূগর্ভস্থ সাবওয়ে স্টেশনে ব্যক্তিগত এবং সীমিত পরিসরের এক অনুষ্ঠানে শপথ নেবেন তিনি।

এছাড়াও, পবিত্র কুরআনে হাত রেখে শপথ নিবেন বলে খবর পাওয়া গেছে।

এএফপি জানায়, নতুন বছরের প্রাক্কালে মধ্যরাতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বেসরকারি অনুষ্ঠানে ‘ওল্ড সিটি হল স্টেশন’ নামের একটি সাবওয়ে স্টেশনে নতুন মেয়রকে শপথ পাঠ করাবেন। তিনি মামদানির বন্ধু এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী হিসেবে পরিচিত।

মামদানির কার্যালয় জানিয়েছে, ভূগর্ভস্থ এই স্থানটি ‘প্রতিদিন আমাদের শহর সচল রাখেন এমন শ্রমজীবী মানুষের প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন’।

দুপুরে ভারমন্টের বামপন্থী প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স সিটি হলের বাইরে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি বড় শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে পবিত্র কুরআনে হাত রেখে শপথ নেবেন। মামদানির শপথ বাক্য পাঠ করবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এরপর বুধবার সিটি হলের সিঁড়িতে আরেকটি আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান হবে, যেখানে তাকে শপথ পড়াবেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তারপর ব্রডওয়েতে একটি ব্লক পার্টির আয়োজন করা হবে।

জোহরান মামদানি এক বিবৃতিতে বলেছেন, ‘এ স্থাপনা এমন এক শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার মতো বড় কিছু গড়ে দিত। সেই উচ্চাকাঙ্ক্ষা যেন কেবল অতীতের স্মৃতি হয়ে বা সিটি হলের সুড়ঙ্গের নিচে আটকা পড়ে না থাকে, সে জন্য এ আয়োজন।’

তিনি আরও বলেন, ‘উপরের ভবন (সিটি হল) থেকে যারা নিউইয়র্কবাসীদের সেবা করার সুযোগ পাবেন, তাঁদের লক্ষ্য হবে সে চেতনাকে ফিরিয়ে আনা।’

জোহরান আরও যোগ করেন, ‘নতুন সুযোগের এ যুগে লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য এবং শহরের এই মহান ঐতিহ্যকে এগিয়ে নিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি।’

১৯০৪ সালে নিউইয়র্কে চালু হওয়া ২৮টি স্টেশনের মধ্যে এটি একটি ছিল। পরে ১৯৪৫ সালে আধুনিকায়নের সময় এটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৭৯ সালে এটিকে নিউইয়র্কের 'ল্যান্ডমার্ক' এবং ২০০৪ সালে জাতীয় ঐতিহাসিক স্থানের স্বীকৃতি দেওয়া হয়।

মামদানি, ৩৪ বছর বয়সী একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং সাবেক স্টেট অ্যাসেম্বলি সদস্য, ৫০.৮ শতাংশ ভোট পেয়ে অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। তার নির্বাচনী প্রচারণার মূল বিষয় ছিল সহজলভ্যতা, যা অন্তর্ভুক্ত ছিল টিকিটমুক্ত বাস, সার্বজনীন শিশুশিক্ষা এবং ভাড়ার ওপর ফ্রিজ।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি ৩৪, একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং নিউ ইয়র্ক স্টেটের সাবেক আইনপ্রণেতা, গত ৪ নভেম্বর মেয়র নির্বাচনে জয়লাভ করেন।

এবি/

  • মামদানি
এ সম্পর্কিত আরও খবর
হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন মামদানি
পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন মামদানি
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠক, ফলপ্রসূ বললেন ট্রাম্প
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠক, ফলপ্রসূ বললেন ট্রাম্প
মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।