দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটি মাধ্যমিক স্কুলের জিমের ছাদ ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় কিকিহার শহরে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।
দুর্ঘটনার সময় জিমনেশিয়ামে ১৯ জন ছিল। উদ্ধারকারীরা জানিয়েছেন, এ ঘটনায় চার জন বেঁচে গেলেও ১৫ জন আটকা পড়েন। তাদের মধ্যেই ১১ জনের মৃত্যু হয়।
আটকা পড়া ব্যক্তিকে সর্বশেষ স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়। তবে তিনি তখন বেঁচে ছিলেন না বলে জানায় চীনের রাষ্ট্রীয় মিডিয়া।
চায়না ইয়ুথ ডেইলি রোববার এক প্রতিবেদনে জানায়, ওই ঘ্টনার সময় জিমে নারীদের ভলিবল টিম প্রশিক্ষণ করছিল। ওই টিমের সদস্যদের একজনের বাবা এ তথ্য জানান।
এইউ