• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যে সব কারণ দেখিয়ে অনেকের ভিসা প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন সাবেক কমিশনারসহ পাঁচজনের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডের কারণে তাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব ব্যক্তি ও সংগঠন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দেশটির দৃষ্টিভঙ্গি ও মতামত দমন করতে ‘বাধ্য’ করার চেষ্টা করেছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উগ্রপন্থী কর্মী ও কিছু এনজিওর বিরুদ্ধে বিভিন্ন বিদেশি রাষ্ট্র যে বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলোর লক্ষ্যবস্তু ছিল মূলত আমেরিকান বক্তা ও আমেরিকান কোম্পানিগুলো।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী সেন্সরশিপ-শিল্প কমপ্লেক্সের এজেন্টদের’ বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে তারা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

এই তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন। স্টেট ডিপার্টমেন্ট তাকে ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বর্ণনা করেছে। ডিএসএ-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে ব্রেটন এই সিদ্ধান্তকে ‘চিরুনি অভিযান’ বলে আখ্যা দিয়েছেন। ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমাদের আমেরিকান বন্ধুদের উদ্দেশ্যে: সেন্সরশিপ আপনার ভাবনার জায়গায় নেই।

ডিএসএ বাস্তবায়ন নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের একজন ও এক্স-এর মালিক ইলন মাস্কের সঙ্গে ব্রেটনের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি ইউরোপীয় কমিশন ডিএসএ-এর অধীনে এক্সকে ব্লু টিক ব্যাজ পদ্ধতি ‘প্রতারণামূলক’ উল্লেখ করে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করে, যা এই আইনের অধীনে প্রথম জরিমানা। এর প্রতিক্রিয়ায় মাস্কের প্ল্যাটফর্ম কমিশনের বিজ্ঞাপন বন্ধ করে দেয়।

ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্স (জিডিআই)-এর প্রধান ক্লেয়ার মেলফোর্ড। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সারা বি রজার্স জিডিআই-এর বিরুদ্ধে ‘আমেরিকান বক্তৃতা ও সংবাদমাধ্যমকে সেন্সর ও কালো তালিকাভুক্ত করতে করদাতাদের অর্থ ব্যবহারের’ অভিযোগ করেন। তবে জিডিআই একে বাকস্বাধীনতার ওপর ‘কর্তৃত্ববাদী আক্রমণ’ বলে অভিহিত করেছে।

এছাড়া অনলাইনে ঘৃণা ও ভুল তথ্যবিরোধী অলাভজনক সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (সিসিডিএইচ)-এর ইমরান আহমেদ এবং জার্মান সংস্থা হেটএইডের আনা-লেনা ভন হোডেনবার্গ ও জোসেফাইন ব্যালনও নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, তারা ডিএসএ কার্যকরে ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

হেটএইডের দুই সিইও এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপ এমন সরকারের দমন-পীড়নের উদাহরণ, যারা ক্রমশ আইনের শাসনকে অবজ্ঞা করছে এবং সমালোচকদের চুপ করাতে চাইছে। তারা আরও বলেন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো ব্যক্তিদের নীরব করতে সেন্সরশিপের অভিযোগ ব্যবহার করলেও তারা ভয় পাবেন না।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতি আমেরিকান সার্বভৌমত্বের লঙ্ঘন প্রত্যাখ্যান করে এবং আমেরিকান ভাষণকে লক্ষ্য করে বিদেশি সেন্সরদের হস্তক্ষেপও এর ব্যতিক্রম নয়।

কে

  • ভিসা
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ 
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ 
মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসা নিয়ে যে পদক্ষেপ নিয়েছে সরকার
মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসা নিয়ে যে পদক্ষেপ নিয়েছে সরকার
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড নিয়ে দুঃসংবাদ 
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড নিয়ে দুঃসংবাদ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।