• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে রুপাও। একইসঙ্গে প্ল্যাটিনামের দামও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করেছিল। আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

এদিন রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল।

একই সময়ে প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৫১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৭ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বাড়া এবং আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়িয়েছেন। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, বিশ্বায়নের বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে মূল্যবান ধাতু একটি অনুমানভিত্তিক বিনিয়োগ ধারণায় পরিণত হয়েছে। এমন একটি সম্পদের প্রয়োজন দেখা দিয়েছে, যা সার্বভৌম ঝুঁকি ছাড়াই নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার সময়ে।

স্পিভাক আরও বলেন, বছরের শেষের দিকে বাজারে তারল্য কমে যাওয়ায় সাম্প্রতিক মূল্যবৃদ্ধি কিছুটা অতিরঞ্জিত হয়েছে। তবে সামগ্রিক প্রবণতাটি টিকে থাকার সম্ভাবনাই বেশি। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের দিকে যেতে পারে। একই সময়ে বাজারের গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তরের প্রতিক্রিয়ায় রুপার দাম ৮০ ডলারের দিকে ঠেলে দেয়ার সম্ভাবনাও রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকের জোরালো ক্রয়, ডলারের বিনিময় হার কমে যাওয়া এবং ইটিএফে বিনিয়োগ প্রবাহ-সব মিলিয়েই এই উত্থান ঘটেছে। বাজার বিশ্লেষকদের মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রে দুটি সুদের হার কমানো হতে পারে বলে ব্যবসায়ীরা মূল্য নির্ধারণ করছেন।

আরও পড়ুন

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

একই সময়ে রুপার দাম ১৫০ শতাংশেরও বেশি বেড়েছে। বিনিয়োগ চাহিদা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপার অন্তর্ভুক্তি এবং ক্রয়ের গতি বাড়ার কারণে রুপার দাম স্বর্ণকে ছাড়িয়ে গেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চলতি সপ্তাহে স্বর্ণ ও রুপার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে কম সুদের হার এবং বৈশ্বিক ঋণ দীর্ঘস্থায়ী হওয়ার প্রত্যাশার মধ্যেই মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে স্বর্ণ ও রুপার আকর্ষণ আরও বেড়েছে।

কে

  • স্বর্ণ
  • সোনা
এ সম্পর্কিত আরও খবর
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
ফের কমলো রুপার দামও, ভরি কত?
ফের কমলো রুপার দামও, ভরি কত?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।