• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সংঘাত বন্ধে আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড ও কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সীমান্তে প্রাণঘাতী সংঘাত বন্ধের লক্ষ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়া আগামী সপ্তাহে আলোচনায় বসতে সম্মত হয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতি পুনরুজ্জীবনের সম্ভাবনা নিয়ে দুই দেশের কর্মকর্তারা বৈঠক করবেন। সীমান্তে টানা তৃতীয় সপ্তাহে সংঘর্ষ চলার মধ্যেই এ ঘোষণা এলো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি মাসের শুরুতে আবার সংঘর্ষ শুরু হয়। নতুন করে সহিংসতার জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে।

সোমবার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। সংঘর্ষ পুনরায় শুরুর পর এটিই ছিল দুই দেশের প্রথম সরাসরি বৈঠক।

বৈঠক শেষে থাইল্যান্ডের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও বলেন, জুলাইয়ের যুদ্ধবিরতিটি তাড়াহুড়ো করে করা হয়েছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইছিল ট্রাম্পের সফরের আগেই যুদ্ধবিরতির ঘোষণা স্বাক্ষরিত হোক। তার মতে, টেকসই যুদ্ধবিরতির জন্য বাস্তব পরিস্থিতি অনুযায়ী শান্তভাবে আলোচনা করা প্রয়োজন।

সিহাসাক জানান, ২৪ ডিসেম্বর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হবে। সামরিক পর্যায়ের এই আলোচনা ছাড়া কোনো কার্যকর যুদ্ধবিরতি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি কম্বোডিয়া।

চলতি মাসে নতুন করে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪১ জন নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে গোলাবর্ষণ চলছে। থাইল্যান্ড এরই মধ্যে কম্বোডিয়ার অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালিয়েছে।

আসিয়ান সম্মেলনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সংঘাত দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে বলে তিনি সতর্ক করেন।

১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠার পর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা সংস্থাটির বিশ্বাসযোগ্যতার জন্য বড় আঘাত বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

মুক্তি পেলো গণঅপহরণের শিকার ১৩০ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও চীনও মধ্যস্থতার চেষ্টা করছে। চীনের এশীয় বিষয়ক বিশেষ দূত দেং শিউন সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে সফর করেছেন। বেইজিং জানিয়েছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংলাপ এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান মধ্যস্থতা প্রচেষ্টার বিস্তারিত তথ্য সময়মতো প্রকাশ করা হবে।

সূত্র: বিবিসি

এমএস/

  • থাইল্যান্ড
  • কম্বোডিয়া
এ সম্পর্কিত আরও খবর
থাইল্যান্ড যেতে অনুমতি পেলেন না আসিফের সাবেক এপিএস
থাইল্যান্ড যেতে অনুমতি পেলেন না আসিফের সাবেক এপিএস
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২৮
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২৮
থাইল্যান্ড থেকে আসবে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল
থাইল্যান্ড থেকে আসবে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল
কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ থাইল্যান্ডের
কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ থাইল্যান্ডের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।