দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েও আদালতের সাড়া পাননি জাতীয় নাগরিক পার্টির নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন।
মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেন। এদিন মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনজীবী মো. রায়হান শুনানি করেন। তিনি মোয়াজ্জেমের জাতীয় পরিচয়পত্র অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ষড়যন্ত্রমূলকভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন। এ অবস্থায় জাতীয় পরিচয়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিদেশ যাওয়ার অনুমতি প্রয়োজন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হয়। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।
এর আগে গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
এমএস/