দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরাখন্ড রাজ্যের হলদোয়ানিতে সম্প্রতি একটি গাড়ির ভেতর থেকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম অঙ্কিত চৌহান। অঙ্কিতের শরীরে বিষাক্ত গোখরা সাপের ছোবলের চিহ্ন ছিল।
এ ঘটনায় সন্দেহভাজন এক সাপুড়েকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বের হয়ে আসে। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ বলছে, ওই সাপুড়ে তার গোখরা সাপের ছোবলে অঙ্কিতকে হত্যা করেন। আর তাকে এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন অঙ্কিতের প্রেমিকা মাহি আর্য।
সাপুড়ে তার জবানবন্দিতে বলেছেন, মাহি দুই মাস ধরে ক্রাইম পেট্রল দেখে হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজিয়েছেন। অঙ্কিতকে হত্যা করে মাহি তার কথিত বর্তমান প্রেমিক দ্বীপ কান্ডপালের সঙ্গে পালিয়ে যান।
মাহিকে তার হত্যা পরিকল্পনায় সহযোগিতা করেছেন দ্বীপ কান্ডপাল, মাহির গৃহকর্মী ও গৃহকর্মীর স্বামী। তারা সবাই পলাতক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই সাপুড়ে জবানবন্দিতে জানান, মাহি আর্য তার প্রেমিক অঙ্কিত চৌহানের ওপর বিরক্ত ছিলেন। মাহির বিভিন্ন বিষয়ে নাক গলাতেন অঙ্কিত। তাকে কীভাবে হত্যা করতে হবে, সেই পরিকল্পনা সাজাতে মাহি ক্রাইম পেট্রলের বিভিন্ন পর্ব দেখতে থাকেন। অপরাধ সংঘটনের পর কীভাবে আলামত নষ্ট করে পালিয়ে যেতে হবে এবং ধরাছোঁয়ার বাইরে থাকা যাবে, তা জানতে ইন্টারনেটেও বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন তিনি।
তদন্তে দেখা গেছে মাহি তার বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে পালিয়েছেন। হত্যাকাণ্ডের ২০ দিন আগেই দুটি সিসি ক্যামেরা তিনি বন্ধ করে দিয়েছিলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।