• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’, কারাগারে সাক্ষাতের পর জানালেন বোন

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কারা কর্তৃপক্ষের অনুমতিতে উজমা খানম ইমরানের সঙ্গে দেখা করেন। এ সময় কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হন। সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইমরান খানের শারীরিক অবস্থা একেবারে ভালো। তবে তিনি বেশ ক্ষুব্ধ এবং বলছেন যে তাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে।’

উজমা জানান, ইমরানকে দিনের বেশির ভাগ সময় কক্ষে আটকে রাখা হচ্ছে এবং বাইরে যাওয়ার সুযোগ খুব সীমিত। বাইরে কারও সঙ্গে যোগাযোগও নেই। তার সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।

এদিন ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের বিক্ষোভ চলছিল। দলটির অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে ইমরানের পরিবার ও দলের শীর্ষ নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি দাবি করেন, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কোনো সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

প্রতিবাদ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা, যার আওতায় চার বা ততোধিক লোকের সমাবেশ নিষিদ্ধ থাকে।

তালালের সতর্কবার্তা

এদিন পাকিস্তানের রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি বলেন, ‘তারা হোক ইসলামাবাদ হাইকোর্টে বা আদিয়ালা জেলে, আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি পিটিআই-সমর্থিত সংসদ সদস্যদেরও আইন মেনে চলার আহ্বান জানান।

তিনি দাবি করেন, গোয়েন্দা সতর্কতার ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার ভাষায়, ‘সন্ত্রাসীরা সুযোগ খুঁজে—যেখানে ভিড় থাকে, রাজনৈতিক সমাবেশ থাকে—সেখানে হামলা চালানোর চেষ্টা করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সন্ত্রাসীরা পরিচয় লুকাতে ভিপিএনসহ সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে। তাই এসব অ্যাপের অপব্যবহার ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ) যৌথভাবে ব্যবস্থা নিচ্ছে।

তালাল চৌধুরি স্মরণ করিয়ে দেন, পেশোয়ার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি সম্পদ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী বারবার ইসলামাবাদে এসে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা আদালতের নির্দেশনার বিরোধী। তিনি সতর্ক করেন, অন্য কোনো প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনী বা সম্পদ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইসলামাবাদে সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং প্রাণহানি ঠেকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার

রাওয়ালপিন্ডি পুলিশ জানায়, শহরে আইনশৃঙ্খলা রক্ষায় তিন হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তিন দিনের জন্য জারি হওয়া ১৪৪ ধারার কারণে যেকোনো সমাবেশ বা বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

আদিয়ালা কারাগারের দিকে যাওয়া সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি রেড জোনের দিকে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

পিটিআই নেতা আসাদ কায়সার একদিন আগে জানান, দলীয় সংসদ সদস্যরা ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করে এরপর আদিয়ালা কারাগারের দিকে যাবেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদিও সম্প্রতি ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে কারাগারের সামনে অবস্থান কর্মসূচি করেছিলেন।

ইমরানের বোনরাও একাধিকবার কারাগারের সামনে অবস্থান করেন। পিটিআই অভিযোগ করে যে ১৯ নভেম্বর বিক্ষোভের সময় পুলিশ ইমরানের বোনদের সঙ্গে দুর্ব্যবহার ও ‘জোর করে আটক’ করেছিল।

আরও পড়ুন

ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খানম

পাকিস্তানে বন্দুক হামলায় সহকারী কমিশনারসহ নিহত ৪

বাজেট কমানো ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাতিসংঘ মহাসচিবের

গত কয়েক দিনে ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়ালেও সরকার ও পিটিআই উভয় পক্ষই জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

সূত্র: দ্যা ডন

এমএস/

  • ইমরান খান
এ সম্পর্কিত আরও খবর
অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খানম
ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খানম
ইসলামাবাদের পর রাওয়ালপিন্ডিতেও সভা-সমাবেশ নিষিদ্ধ
ইসলামাবাদের পর রাওয়ালপিন্ডিতেও সভা-সমাবেশ নিষিদ্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।