• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খানম

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানমের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই সাক্ষাৎ হয়। এ সময় জেলের বাইরে ভিড় করেন বহু পিটিআই সমর্থক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দলটির দাবি, কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের পরিবারের কেউ কিংবা দলের নেতারা তার সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছিলেন না। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফ্রিদী জানান, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

এ অবস্থায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে আজ পিটিআই নেতাকর্মীরা বিক্ষোভে নামে। বিক্ষোভ ঠেকাতে আগেই দুই শহরে ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৪৪ ধারা জারি করা হয়—যেখানে চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।

সরকারের সতর্কবার্তা মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৪৪ ধারা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেউই নিয়ম ভাঙলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, সন্ত্রাসী গোষ্ঠীগুলো রাজনৈতিক জমায়েত বা জনসমাগমকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাতে পারে—সে কারণেই কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে ভিপিএন ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণেই ভিপিএন নিবন্ধন নীতি কঠোর করার সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তালাল চৌধুরী অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা আদালতের আদেশ লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্য প্রদেশে নিরাপত্তা বাহিনী নিতে হলে আগাম অনুমতি লাগবে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় অন্তত তিন হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। তিন দিনের জন্য ১৪৪ ধারা কার্যকর থাকায় যেকোনো অবৈধ জমায়েত, মিছিল বা বিক্ষোভের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আদিয়ালা জেল এলাকার দিকে যাওয়া রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি ইসলামাবাদের রেড জোন এলাকায় প্রবেশপথও আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানে বন্দুক হামলায় সহকারী কমিশনারসহ নিহত ৪

পিটিআইর বিক্ষোভ পিটিআই নেতা আসাদ কায়সার ঘোষণা করেছেন, সংসদের দুই কক্ষের বিরোধী সদস্যরা ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করবেন এবং সেখান থেকে আদিয়ালা জেলের দিকে মিছিল যাবে। তার অভিযোগ, আদালতের আদেশ থাকা সত্ত্বেও কারাগার কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না।

এর আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফ্রিদী টানা আটবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়ার পর জেলের সামনে অবস্থান কর্মসূচি করেন। ইমরান খানের বোনেরাও কয়েক দফা একইভাবে অবস্থান নেন। এমনকি গত ১৯ নভেম্বর জেলের সামনে বিক্ষোভের সময় তাদের ওপর দুর্ব্যবহার ও আটকানোর অভিযোগও তোলে পিটিআই।

এ সময় ইমরানের স্বাস্থ্যের অবনতি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে সরকার এবং পিটিআই নেতারা জানিয়েছিলেন, ইমরান খান সুস্থ আছেন।

  • ইমরান খান
এ সম্পর্কিত আরও খবর
অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’, কারাগারে সাক্ষাতের পর জানালেন বোন
ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’, কারাগারে সাক্ষাতের পর জানালেন বোন
ইসলামাবাদের পর রাওয়ালপিন্ডিতেও সভা-সমাবেশ নিষিদ্ধ
ইসলামাবাদের পর রাওয়ালপিন্ডিতেও সভা-সমাবেশ নিষিদ্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।