• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইমরান খান বেঁচে আছেন? যা বলল কারা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ঘিরে রহস্য বাড়ছে। ইমরান খানের বোনরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছে না। আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। সম্প্রতি তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকার। ইমরান খানের তিন বোন- নরীন খান, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাদেরকে তাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলের নেতাকর্মীসহ তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি কারাগারের সামনে জড়ো হন। কিন্তু তাদের ওপর হামলা চালানো হয়। পিটিআই বলেছে, খানের তিন বোন ও সমর্থকরা কারাগারে বাইরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের নৃশংসভাবে মারধর করেছে পুলিশ। দলটি অভিযোগ করে বলেছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি তোলাই ছিল তাদের অপরাধ। এ ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের ওপর ‘নৃশংস’ পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পিটিআই।

পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের তিন বোন বলেছেন, পুলিশ বিনা উসকানিতে ‘নৃশংস ও পরিকল্পিত’ হামলা চালিয়েছে।

নরীন খান বলেন, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি।

তিনি আরও বলেন, আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি। এমনকি বেআইনি কোনো কাজ করিনি। তারপরও কারাগারের সামনের এলাকায় স্ট্রিটলাইট বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের ওপর নৃশংস ও পরিকল্পিত হামলা চালান।

নরীন খান বলেন, আমার বয়স ৭১ বছর। আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেয়া হয়েছে। রাস্তার ওপর ফেলে মারধর করেছে পুলিশ। সেখানে থাকা অন্যান্য নারীকেও মারধর ও টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।

পিটিআইয়ের দাবি, ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দি করে রেখেছে সরকার। ইমরান খানের একজন আইনজীবী বলেছেন, বই ও প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, এখানে জঙ্গলের শাসন চলছে; যে জন্তুকে শাসন করে, কেবল তারই অধিকার আছে। অন্য কারও কোনো অধিকার নেই।

তবে কারা কর্তৃপক্ষ ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আদিয়ালা জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, তিনি ‘কারাগারে সুস্থ আছেন’। কারা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা ‘ভিত্তিহীন’। আশ্বস্ত করে তারা বলেন, পিটিআই প্রধান চিকিৎসা সেবা পাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

আরএ

  • ইমরান খান
এ সম্পর্কিত আরও খবর
অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’, কারাগারে সাক্ষাতের পর জানালেন বোন
ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’, কারাগারে সাক্ষাতের পর জানালেন বোন
ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খানম
ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খানম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।