দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
রোববার ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ওই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ঝুঁকিও বেশি।
এদিকে মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এমএস/