দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এয়ার শো চলাকালে ভেঙে পড়েছে ভারতের তেজস যুদ্ধবিমান। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমানটি প্রদর্শনী উড়ান দিচ্ছিল। উড়ানের এক পর্যায়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে পাইলট নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: এনডিটিভি