• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কলম্বিয়ায় ভূমিধসে শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জুলাই ২০২৩, ১০:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ভূমিধসের ফলে বিধ্বস্ত হয়ে গেছে স্থানীয় মহাসড়ক। ছবি: এএফপি
ভূমিধসের ফলে বিধ্বস্ত হয়ে গেছে স্থানীয় মহাসড়ক। ছবি: এএফপি

ভারী বৃষ্টিপাতে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রাণহানির ঘটনা ঘটে। এবার দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর কমপক্ষে শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৯ জুলাই) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি এবং আল জাজিরা।

এ প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় কুন্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কুয়েটামে পৌরসভায় স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে ভূমিধসের এই ঘটনা ঘটে। এছাড়া এই এলাকায় নদীর পানির স্তর বৃদ্ধির জেরে সৃষ্ট কাদার স্রোতে বহু বাড়িঘর ভেসে গেছে।

বিবিসি বলছে, এই ঘটনায় নিখোঁজ হওয়া অন্তত ১২ জন লোককে খুঁজছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া ভিলাভিসেনসিও শহরের সাথে বোগোটা শহরের সংযোগকারী একটি সেতুও ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং তাদের বয়স ১২, ১০ ও ৬ বছর বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

সংবাদপত্র এল টিমপোর খবরে বলা হয়েছে, নিহত ১২ বছর বয়সী ওই শিশু তার মায়ের সাথে কাদার স্রোতে ভেসে গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন।

বিবিসি আরও বলছে, প্রবল বর্ষণের পর হঠাৎ করেই স্থানীয় নদীর পানির উচ্চতা বাড়তে দেখা দেয়। ভূমিধসের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দিনামার্কা এবং মেটার সাথে রাজধানীকে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে এবং এটির কাছে গর্জনের শব্দ শোনার কথা স্থানীয়রা জানিয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা হলো নারাঞ্জল। এই এলাকায় পানি বৃদ্ধির কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে একটি বাড়ি ধসে পড়তে দেখা যাচ্ছে।

প্রসঙ্গ, কলম্বিয়ার বর্ষা মৌসুম সাধারণত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে। এই বর্ষা মৌসুমেই প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারিয়ে থাকেন। এর আগে ২০২২ সালে বর্ষাকালে বন্যার কারণে এই দেশটিতে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন।

  • ভুমিধস
  • নিহত
  • দুর্ঘটনা
  • নিখোঁজ
  • কলম্বিয়া
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
গাইবান্ধায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
গাইবান্ধায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।