• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শেষের পথে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন 

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৫, ২০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার (শাটডাউন) অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই। সোমবার (১০ নভেম্বর) রাতে দেশটির সিনেট গুরুত্বপূর্ণ তহবিল বিল পাস করেছে, যা সরকারকে জানুয়ারি পর্যন্ত অর্থায়ন নিশ্চিত করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। এতে প্রায় সব রিপাবলিকান সিনেটরদের সঙ্গে আটজন ডেমোক্র্যাট ভিন্নমত পোষণ করে ভোট দেন। বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে, সেখানে পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই তা কার্যকর হবে। ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, বিলটি তিনি স্বাক্ষর করবেন।

সপ্তাহান্তে রিপাবলিকান ও কিছু ডেমোক্র্যাট সেনেটর আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছান, যার ফলে ফেডারেল কর্মীরা আবার কাজে ফিরতে পারবেন এবং স্থগিত থাকা সরকারি সেবা পুনরায় চালু হবে।

ডেমোক্র্যাটদের মধ্যে যারা বিলের পক্ষে ভোট দেন তারা হলেন– ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথরিন কর্টেজ মাস্টো, ম্যাগি হাসান, টিম কেইন, জ্যাকি রোজেন, জিন শাহিন এবং স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং। বিপরীতে রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল একমাত্র সদস্য যিনি বিলটির বিপক্ষে ভোট দেন।

বিলটি পাস হওয়ার পর সিনেটররা উল্লাস প্রকাশ করেন। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, ‘আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। এখন ফেডারেল কর্মীরা তাদের প্রাপ্য বেতন পাবেন।’

গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকারের বহু কার্যক্রম বন্ধ রয়েছে। প্রায় ১৪ লাখ সরকারি কর্মী বেতন ছাড়া ছুটিতে আছেন বা বিনা বেতনে কাজ করছেন। এর প্রভাব পড়েছে বিমান চলাচল থেকে শুরু করে ৪ কোটি ১০ লাখ নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচিতেও।

সোমবার সারাদেশে ২,৪০০-রও বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৯,০০০ ফ্লাইট বিলম্বিত হয়।

তহবিল বিলটি এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যাবে, যেখানে বুধবার (১২ নভেম্বর) থেকে আলোচনা শুরু হবে। তবে এটি পাস হতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়।

বিলটি সরকারকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দেবে। এতে কৃষি মন্ত্রণালয়, সামরিক নির্মাণ প্রকল্প, আইনসভা সংস্থার সম্পূর্ণ অর্থায়ন এবং অচলাবস্থার সময় সরকারি কর্মীদের বেতন পরিশোধের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি খাদ্য সহায়তা কর্মসূচি (SNAP)-এর তহবিল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডিসেম্বরে স্বাস্থ্যসেবা ভর্তুকি (healthcare subsidy) বাড়ানোর বিষয়ে ভোটের প্রতিশ্রুতিও রয়েছে এই চুক্তিতে। এ বিষয়টি নিয়েই মূলত ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই সমঝোতাকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে সমালোচনা করেছেন।

অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, ‘আমাদের প্রতিনিধিত্বকারী ফেডারেল কর্মীরা এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছেন।’

আরও পড়ুন

ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আবারও পৌঁছাবে রেকর্ড উচ্চতায়

দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত

সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও ইতিমধ্যে সদস্যদের ওয়াশিংটনে ফিরতে নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেন, ‘আমরা খুব দ্রুত দেশকে আবার চালু করবো। এই চুক্তি ভালো।’

এমএস/

  • যুক্তরাষ্ট্র
  • শাটডাউন
এ সম্পর্কিত আরও খবর
পরমাণু বোমার পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
পরমাণু বোমার পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।