• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আবারও পৌঁছাবে রেকর্ড উচ্চতায়

দেশ টিভি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ডিসেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানের ইঙ্গিত পাওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। এতে মঙ্গলবার প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুর দাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আরও পড়ুন

দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১১ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে, যা গত ২৪ অক্টোবরের পর সর্বোচ্চ। আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ১৪৮ দশমিক ৫০ ডলারে।

সোমবার রাতে মার্কিন সিনেট ফেডারেল তহবিল পুনরুদ্ধারের একটি চুক্তি অনুমোদন করে, যা দীর্ঘদিনের শাটডাউনের অবসান ঘটায়। এ কারণে দীর্ঘদিন বিলম্বিত থাকা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক, যেমন নন-ফার্ম পে-রোল রিপোর্ট, প্রকাশের পথ খুলেছে। ফলে মার্কিন অর্থনীতি এবং ফেডের সুদের হারের ভবিষ্যত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ‘মার্কিন শাটডাউন শেষের ইঙ্গিত বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কমিয়েছে। এখন বাজার আবারও বছরের শেষভাগের জন্য ইতিবাচক দিকের প্রত্যাশায় ফিরছে। বর্তমানে স্বর্ণের দামের প্রবণতা অক্টোবরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর দিকে যাচ্ছে এবং সেখান থেকে আরও উপরে উঠতে পারে।’ গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে সরকারি ও খুচরা খাতে ক্ষতির কারণে কর্মসংস্থান কমেছে। একই সঙ্গে শুক্রবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, সরকারের দীর্ঘতম অচলাবস্থার প্রভাবে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় নভেম্বরের শুরুতে মার্কিন ভোক্তাদের আস্থা সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা প্রায় ৬৪ শতাংশ সম্ভাবনায় ধরে নিচ্ছেন আগামী মাসে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাবে। এমনকি ফেড গভর্নর স্টিফেন মিরানও মনে করছেন, ডিসেম্বরের জন্য ৫০ বেসিস পয়েন্ট কমানো যৌক্তিক হবে, কারণ মুদ্রাস্ফীতি কমছে আর বেকারত্ব বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, কম সুদের হারের পরিবেশে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সাধারণত স্বর্ণের দাম বাড়ে, কারণ এটি একটি অ-ফলনশীল নিরাপদ সম্পদ। অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ৮০ ডলার, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮১ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩১ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।

কে

  • স্বর্ণ
এ সম্পর্কিত আরও খবর
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
ফের কমলো রুপার দামও, ভরি কত?
ফের কমলো রুপার দামও, ভরি কত?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।