• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সুদানের এল-ফাশের শহর ছেড়েছেন প্রায় ৬০ হাজার বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১১:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহর দখলের পর ৬০ হাজারেরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। গত সপ্তাহান্তে আধাসামরিক সংগঠন র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শহরটি দখল করে নেয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৮ মাসের অবরোধ, অনাহার ও গোলাবর্ষণের পর শহরটিতে প্রবেশ করে আরএসএফ যোদ্ধারা। তাদের দখলের পর গণহত্যা, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের বহু অভিযোগ উঠেছে।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র ইউজিন বিয়ুন বিবিসিকে জানান, এল-ফাশের থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাওইলা শহরের দিকে আশ্রয়প্রার্থীদের ঢল নেমেছে। পালিয়ে আসা মানুষদের কাছ থেকে ভয়াবহ নির্যাতনের বর্ণনা পাওয়া যাচ্ছে, যার মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাবার দিতে হিমশিম খাচ্ছি। প্রায় প্রতিটি শিশুই অপুষ্টিতে ভুগছে।’

জাতিসংঘের হিসেবে, এখনো প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ এল-ফাশের শহরে আটকা রয়েছে। এটি ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন দারফুরের শেষ ঘাঁটি।

আরএসএফ দাবি করেছে, তারা জাতিগত কারণে হত্যাযজ্ঞ চালাচ্ছে না। তবে সংগঠনটি তাদের এক সদস্য, আবু লুলুকে গ্রেপ্তার করেছে, যাকে নিরস্ত্র বেসামরিকদের হত্যা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিবিসির অনুসন্ধানে দেখা যায়, ওই লুলু এল-ফাশেরের কাছে একাধিক মানুষকে গুলি করে হত্যা করেছিল। পরে আরএসএফ তার গ্রেপ্তারের ভিডিও প্রকাশ করে।

টিকটক জানিয়েছে, লুলুর নামে থাকা অ্যাকাউন্টটি তারা নিষিদ্ধ করেছে। তবে অ্যাকাউন্টটি তার নিজস্ব নিয়ন্ত্রণে ছিল কি না, তা স্পষ্ট নয়।

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এর ফলে দেশজুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং দারফুরে গণহত্যার অভিযোগ উঠেছে।

এই সংঘাতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে।

এল-ফাশের দখল নেওয়ার পর দেশটি কার্যত ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে— পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান অঞ্চলের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে, আর সেনাবাহিনী রাজধানী খার্তুমসহ মধ্য ও পূর্বাঞ্চল ধরে রেখেছে।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা অস্বীকার করলেন ট্রাম্প

পারমাণবিক পরীক্ষায় ফেরার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে

সুদানের সেনাবাহিনী ও আরএসএফ ২০২১ সালে একসঙ্গে ক্ষমতা দখল করেছিল, তবে বেসামরিক শাসন প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগ ঘিরে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ে।

সূত্র: বিবিসি

এমএস/

  • সুদান
  • এল-ফাশের
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ১৬৯
দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ১৬৯
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
ঢাকা সেনানিবাসে সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত
ঢাকা সেনানিবাসে সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত
সুদানে নিহত ৬ সেনার জানাজা সম্পন্ন
সুদানে নিহত ৬ সেনার জানাজা সম্পন্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।