দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহনমন্ত্রী এস. ইশ্বরানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা বিরল।
তদন্তে একজন বিলিয়নেয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।
দেশটির দুর্নীতি দমন সংস্থা এ তথ্য জানিয়েছে। এই প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) এক বিবৃতিতে বলা হয়, পরিবহনমন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
এ বিষয়ে ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেংকে একই দিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান। ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। সেখানে দুর্নীতিরোধে মন্ত্রীদের উচ্চ বেতন দেওয়া হয়।