দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরব বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস থেকে জানানো হয়, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত জানা গেছে নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর।
জানা গেছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।