• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৫, ১৪:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে আজ (শুক্রবার)। ২০২৫ এমন এক বছর, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে সম্মানিত এই পুরস্কারটি অর্জন করতে চান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ট্রাম্প তার পূর্বসূরিদের মধ্যে চারজনের মতো এই পুরস্কার জয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন- বারাক ওবামা (২০০৯), জিমি কার্টার (২০০২), উড্রো উইলসন (১৯১৯) এবং থিওডোর রুজভেল্ট (১৯০৬)।

এর মধ্যে, কার্টার ছাড়া অন্যরা তাদের দায়িত্ব পালনের সময় এই পুরস্কারটি জিতেছিলেন। ওবামা মাত্র আট মাসের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছিলেন, ওই একই সময়ে যে অবস্থানে ট্রাম্প বর্তমানে আছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির নেতা জারগেন ওয়াটনে ফ্রাইডনেস শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে মাইক্রোফোনে এসে পুরস্কৃত ব্যক্তির নাম ঘোষণা করবেন। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের অস্কার হল থেকে অনুষ্ঠান শুরু হবে।

এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন, যাদের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাষ্ট্রপতি ও সংস্থা রয়েছে। নোবেল কমিটি বিজয়ী বাছাই করে আন্তর্জাতিক শান্তি ও মানবিক কর্মকাণ্ডের ভিত্তিতে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের নাম খুব সম্ভবত উচ্চারিত হবে না। তবে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কী করবেন এ নিয়ে আতঙ্কে আছে নরওয়ে।

ট্রাম্প যেকোনো কিছু করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন, যেকোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

ট্রাম্প গত বুধবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি ঘোষণা করেছিলেন। যা তার উদ্যোগের প্রথম পর্যায়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে ছিল। তবে নরওয়েজিয়ান দৈনিক ভিজে-এর রিপোর্ট অনুযায়ী, কমিটি সোমবার (চুক্তি ঘোষণার আগেই) তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং যদিও এই পাঁচ সদস্য চুক্তিটি জানতেন, তবুও তাদের দীর্ঘ আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা কম।

অনেক অভিজ্ঞ নোবেল পর্যবেক্ষক মনে করেন ট্রাম্পের পুরস্কার জেতার সম্ভাবনা খুব কম। কারণ তারা মনে করেন, ট্রাম্পের উদ্যোগ বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা ধ্বংসের দিকে পরিচালিত করছে, যা নোবেল কমিটি সযত্নে রক্ষা করতে চায়।

তারা মনে করেন, কমিটি সম্ভবত সুদানের এমারজেন্সি রেসপন্স রুম নামে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা অথবা সাহায্য সংস্থা যেমন রেড ক্রস বা ডক্টরস উইদাউট বর্ডারস-এর কাজকে মূল্যায়ন করতে পারে।

সাংবাদিকদেরও সম্মানিত করতে পারে, কারণ ২০২৩ সালে গাজার মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। যদি তা হয়, তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে পুরস্কৃত করতে পারে।

নোবেল পুরস্কারের প্রবর্তন করেছিলেন সুইডিশ ধনী রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড নোবেল। তিনি তার উইলে নির্দেশ দিয়েছিলেন, তার সম্পত্তির বেশির ভাগ অংশ ব্যয় করা হবে এমন সব ব্যক্তিকে পুরস্কৃত করতে, যারা ‘পূর্ববর্তী বছরে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করেছেন’।

আলফ্রেড নোবেল প্রধানত ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত। তবে তিনি কবিতা ও নাটকও লিখতেন। ১৭ বছর বয়সে তিনি রুশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলতে পারতেন। পুরস্কারের পাঁচটি মূল বিভাগ তার সবচেয়ে প্রিয় আগ্রহের বিষয়গুলোকে প্রতিফলিত করে।

জারগেন ফ্রাইডনেস রয়টার্সকে বলেছেন, সব রাজনৈতিক নেতাই নোবেল শান্তি পুরস্কার জিততে চান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, নোবেল শান্তি পুরস্কারের আদর্শগুলো সব রাজনৈতিক নেতার জন্য অনুসরণীয় হওয়া উচিত... আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীজুড়ে নজরদারি দেখছি, তবে এর বাইরে আমরা আগের মতোই কাজ করছি। সূত্র : রয়টার্স।

আরএ

  • নোবেল
  • শান্তি
এ সম্পর্কিত আরও খবর
মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না: ট্রাম্প
মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না: ট্রাম্প
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
জামিন পেলেন নোবেল
জামিন পেলেন নোবেল
কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।