• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলি হেফাজতে দুর্ব্যবহারের অভিযোগ গাজা ফ্লোটিলা কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৫, ১৭:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তার নৌবহরের এক ইতালীয় কর্মী অভিযোগ করেছেন, ইসরায়েলি হেফাজতে থাকার সময় তাকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইতালির লরেঞ্জো আগোস্তিনোসহ বেশ কয়েকজন কর্মী অভিযোগ করেছেন, আটক অবস্থায় তাদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তবে ইসরায়েল এসব অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অস্বীকার করেছে।

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে দ’আগোস্তিনো জানান, তাকে ঘণ্টার পর ঘণ্টা কংক্রিটের ওপর হাঁটু গেড়ে ইসরায়েলি পতাকার সামনে বসিয়ে রাখা হয়। ঠান্ডায় প্রায় পোশাকহীন অবস্থায় রাখা হয়, তার জিনিসপত্র বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়, এমনকি হাত শক্তভাবে বেঁধে রাখা হয়।

তিনি বলেন, ‘আমরা হতবাক হয়েছি তাদের নিষ্ঠুরতা ও অপমানের মাত্রা দেখে। তারা সীমার শেষ পর্যন্ত গিয়েছে।’

আগোস্তিনোর দাবি, তিনি ইতালির নাগরিক হওয়ায় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়নি, কিন্তু যেসব দেশের নাগরিক ইসরায়েলের মিত্র নয়, তাদের অনেককে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘আমার সেলে থাকা এক তুর্কি কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছিল, আর তাকে দুই দিন কোনো ব্যথানাশক দেওয়া হয়নি।’

রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এসব অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উল্লেখ করেছে এবং বলেছে, ‘সব আটককৃতের আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হয়েছে।’

আগোস্তিনো ছিলেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সদস্য—৪০টিরও বেশি মানবিক সহায়তা জাহাজের এই বহর গত সপ্তাহে গাজায় খাবার, পানি ও ওষুধ নিয়ে যাচ্ছিল। এতে জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। ইসরায়েল জাহাজগুলো আটক করে ৪৫০ জনের মতো কর্মীকে গ্রেপ্তার করে, যাদের অনেকেই এখনো কারাগারে আছেন।

আগোস্তিনো জানান, আটক অবস্থায় থুনবার্গকেও ইসরায়েলি পতাকার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়, আর পুলিশ ও সৈন্যরা তার ছবি তোলে। আইনজীবী লুবনা তুমা জানান, থুনবার্গ ও আরও একজন কর্মীকে ইচ্ছাকৃতভাবে আলাদা করে অপমানজনকভাবে পতাকার সামনে ছবি তুলতে বাধ্য করা হয়।

রোববার ইসরায়েল জানায়, গ্রেটা থানবার্গসহ ১৭০ জন কর্মীকে গ্রীস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

আথেন্স বিমানবন্দরে পৌঁছে থানবার্গ বলেন, ‘আমরা যে নির্যাতন ও অপমানের শিকার হয়েছি তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বলতে পারি। কিন্তু সেটাই মূল বিষয় নয়। আসল বিষয় হলো—ইসরায়েল মানবিক সহায়তা বন্ধ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, যখন গাজার মানুষ অনাহারে ভুগছে।’

ইসরায়েল অবশ্য দাবি করছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই গাজায় অভিযান চালাচ্ছে এবং গণহত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আগোস্তিনো আরও জানান, ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির আটক কর্মীদের দেখতে আসেন এবং তাদের সন্ত্রাসী সমর্থক বলে আখ্যা দেন। তার উপস্থিতিতে প্রহরীরা আরও নির্মম হয়ে ওঠে।

বেন গেভির পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমালোচনা করে বলেন, ‘ফ্লোটিলার এই সন্ত্রাসী সমর্থকদের দেশে ফেরত পাঠানো ভুল সিদ্ধান্ত। তাদের কয়েক মাস জেলে রাখা উচিত ছিল।’

একই ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছেন আরও কয়েকজন ফেরত আসা কর্মী। স্পেনের গোরেত্তি সারাসিবার জানান, তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা না খাইয়ে হামাসের ৭ অক্টোবরের হামলার ভিডিও দেখতে বাধ্য করা হয়।

নেদারল্যান্ডসের কর্মী মার্কো তেশ বলেন, ‘একসময় আমি শ্বাস নিতে পারছিলাম না। তারা আমার মুখে কিছু চেপে ধরে হাত পেছনে বেঁধে দেয়।’

আরেক কর্মী রাফায়েল বোরেগো দেখান তার হাতে হ্যান্ডকাফের দাগ এবং বলেন, ‘যখনই আমরা পুলিশকে ডাকতাম, সাত-আটজন সশস্ত্র ব্যক্তি কুকুরসহ আমাদের সেলে ঢুকে অস্ত্র তাক করত। প্রায় প্রতিদিনই এমন হতো।’

আরও পড়ুন

নেপালে ভয়াবহ ভূমিধস ও বন্যায় ৪৪ জনের মৃত্যু

রক্তপাত আর ধ্বংসের পর, গাজায় কি আসবে শান্তির আলো?

লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬

সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও সব অভিযোগ অস্বীকার করে জানায়, “এই প্রচারণা-নির্ভর নাটকের অংশগ্রহণকারীদের সব আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে। তারা যে মিথ্যা প্রচার করছে, তা তাদের পরিকল্পিত ভুয়া প্রচারণারই অংশ।’

সূত্র: সিএনএন

এমএস/

  • ফ্লোটিলা
  • গাজা
এ সম্পর্কিত আরও খবর
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।