দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি ২১ দফার এ প্রস্তাব তুলে ধরেন। খবর সিএনএনের।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, বৈঠকটি ছিল ‘ফলপ্রসূ ও কার্যকর’। তিনি বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও দূর হবে। আগামী কয়েক দিনের মধ্যেই অগ্রগতির ঘোষণা আসতে পারে।’
প্রকাশিত কিছু দফায় বলা হয়েছে— সব জিম্মিকে দ্রুত মুক্তি দেওয়া, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, হামাসের প্রভাবমুক্ত প্রশাসন গঠন এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার।
সিএনএন জানায়, বৈঠকে অংশ নেওয়া আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছেন। তবে তারা আরও কয়েকটি শর্ত যোগ করার পরামর্শ দেন। এর মধ্যে আছে— পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ করা, জেরুজালেমের বর্তমান অবস্থান বজায় রাখা, গাজায় অবাধ ত্রাণ প্রবেশ এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া।
প্রসঙ্গত, একদিন আগেই জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বৈশ্বিক সম্মেলন হয়। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত সেই সম্মেলনের পরই ট্রাম্প এ বৈঠক করেন।
এমএস/