দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিজেদের গ্রামেই বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে হওয়া এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাইবার জেলার তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আস্তানা লক্ষ্য করে বিমান থেকে অন্তত আটটি বোমা ফেলা হয়। তবে হামলায় নিহতদের সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে। শিশুদের মরদেহও ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি বছরের জুনে এক প্রতিবেদনে জানিয়েছিল, খাইবার পাখতুনখোয়ায় ঘনঘন ড্রোন ও বিমান হামলা পাকিস্তানে বেসামরিক জীবনের প্রতি ভয়াবহ অবহেলার প্রমাণ।
খাইবার পাখতুনখোয়া পুলিশের তথ্যমতে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ অঞ্চলে ৬০৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩৮ বেসামরিক নাগরিক ও ৭৯ জন পুলিশ নিহত হয়েছেন।
রোববারের হামলার পর পাকিস্তান মানবাধিকার কমিশন (এইচআরসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্ত দাবি করেছে। তবে এখনো সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এমএস/