দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, বেইজিংয়ের স্বার্থের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ না নিতে। সম্প্রতি ওয়াশিংটন তার পশ্চিমা মিত্রদের চাপ দিচ্ছে—চীন ও ভারতের ওপর কড়া শুল্ক আরোপ করতে, কারণ তারা এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সদস্যদের উদ্দেশে এক চিঠিতে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এবং যৌথভাবে বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান। তার দাবি, এতে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চাপ তৈরি হবে।
এছাড়া তিনি প্রস্তাব দেন, ন্যাটো দেশগুলো যেন যৌথভাবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। ট্রাম্পের মতে, রাশিয়ার ওপর চীনের ‘দৃঢ় প্রভাব’ রয়েছে।
ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ‘সব ন্যাটো দেশ যখন রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং একইভাবে নিষেধাজ্ঞা দেবে, তখন আমিও বড় নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, কড়া শুল্ক রাশিয়ার ওপর চীনের নিয়ন্ত্রণ দুর্বল করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে ট্রাম্পের হতাশা বাড়ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন—যেসব দেশ এখনো রাশিয়ার তেল কিনছে, বিশেষ করে চীন ও ভারত, তাদের ওপরও দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এমএস/