• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারত-আমেরিকার বাণিজ্য বৈঠক: নতুন চুক্তির সম্ভাবনা?

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মঙ্গলবার দিনব্যাপী বাণিজ্য বৈঠক শুরু হয়েছে। এ নিয়ে আশা করা হচ্ছে, থেমে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা আবার শুরু হতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচক ব্রেনডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে।

ভারত বলেছে, এটি এখনো আনুষ্ঠানিক আলোচনার ধাপ নয়, বরং কেবল কীভাবে সমঝোতায় পৌঁছানো যায় সে বিষয়ে প্রাথমিক আলোচনা।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের পর আলোচনা থেমে যায়। কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন দিল্লির রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার বিষয়টি উল্লেখ করেছিল। ভারত এটিকে ‘অন্যায়’ বলে সমালোচনা করে। তারা জানায় এটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য জরুরি।

উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক, চিংড়ি, হীরা ও গহনার রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন ও কর্মসংস্থানেও চাপ পড়েছে। ফলে মঙ্গলবারের বৈঠক নিয়ে ব্যবসায়ী মহলে আগ্রহ তৈরি হয়েছে।

ভারতের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া রাজেশ আগরওয়াল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটি আনুষ্ঠানিক রাউন্ড নয়, তবে অবশ্যই আলোচনার অংশ, যাতে সমঝোতার পথ খোঁজা যায়।’

গত মাসে নতুন এক দফা আলোচনা ট্রাম্পের ঘোষিত শুল্ক ও রাশিয়ান তেল কেনা বন্ধে ভারতের অস্বীকৃতির কারণে বাতিল হয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের বক্তব্য কিছুটা নরম হওয়ায় আলোচনার সম্ভাবনা আবার জোরালো হয়েছে।

মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সোমবার সিএনবিসিকে বলেছেন, ‘ভারত আলোচনায় আসছে, এখন দেখা যাক কীভাবে এগোয়।’ যদিও তিনি ভারতের বিরুদ্ধে সবচেয়ে কড়া সমালোচকদের একজন, এমনকি ইউক্রেন যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ বলেও অভিহিত করেছেন।

ট্রাম্প ও মোদির সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া কথোপকথনও আলোচনায় নতুন গতি এনেছে। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। জবাবে মোদি দুই দেশকে ‘ঘনিষ্ঠ বন্ধু ও স্বাভাবিক অংশীদার’ বলে আখ্যা দেন।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনীত সার্জিও গর বলেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যেই এ চুক্তি সমাধান হবে।’

তবে মূল বিতর্কিত বিষয় রয়ে গেছে কৃষি ও দুগ্ধ খাত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের কৃষি বাজারে প্রবেশাধিকার চাইছে, কিন্তু ভারত খাদ্য নিরাপত্তা ও কোটি ক্ষুদ্র কৃষকের জীবিকার কথা বলে সেক্টরটি সুরক্ষিত রেখেছে।

সম্প্রতি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ভারতকে প্রশ্ন করেছেন, ‘১৪০ কোটি মানুষের দেশ কেন এক বুশেল মার্কিন ভুট্টাও কিনতে চায় না?’

আরও পড়ুন

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, কৃষি বাজার খোলা হলে দেশীয় খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। তাই দিল্লির উচিত চাপের কাছে নতিস্বীকার না করা।

সূত্র: বিবিসি

এমএস/

  • ট্রাম্প
  • ভারত
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।