দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে এমন সব দেশের তৈরি পণ্য নিষিদ্ধ করেছে কুয়েত। কোনোভাবেই এসব পণ্য কুয়েতে আমাদানি করা যাবে না।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জানা গেছে, সরকার থেকে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে এ সংক্রান্ত এক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের নীতি লঙ্ঘন করে এমন দেশে রপ্তানি নিষিদ্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, এ ধরনের লঙ্ঘন প্রচার করা ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।