দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস ও লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মঙ্গলবার সকালে বিবিসির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামলায় একটি বিমানঘাঁটি, সামরিক ব্যারাক ও কয়েকটি অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে দেশটির প্রশাসন। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর সিরিয়ায় এ পর্যন্ত একশ’র বেশি হামলা চালিয়েছে ইসরায়েল।
ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানিয়েছে, হোমসের দক্ষিণে একটি সামরিক ইউনিটকেও টার্গেট করা হয়েছিল। তবে সেখানেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এমএস/