• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপকে রাশিয়ান তেল কেনা বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে এবং চীনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ায়। তার মতে, এতে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার পথ তৈরি হতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হোয়াইট হাউস জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই আহ্বান জানান। বৈঠকটি হয় 'কোয়ালিশন অব দ্য উইলিং' নামে গঠিত মিত্র দেশগুলোর ফোরামে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠকের পর জানান, যুদ্ধবিরতি হলে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ২৬টি দেশ সম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাক্রোঁ বলেন, 'আমেরিকান সেফটি নেট' ছাড়া ইউরোপের উদ্যোগ কার্যকর হবে না।'

ট্রাম্প বৈঠকে জোর দিয়ে বলেন, ইউরোপকে অবিলম্বে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, শুধু গত বছরেই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ইউরো দিয়েছে, যা যুদ্ধের অর্থায়ন করছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় নেতাদের চীনের ওপরও অর্থনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানান।

এদিকে, প্রায় তিন সপ্তাহ আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর থেকে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। তিনি এখন সরাসরি রুশ ও ইউক্রেনীয় নেতাদের আলোচনায় বসানোর বিষয়টি বিবেচনা করছেন বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজনের আগে “অসংখ্য কাজ বাকি” রয়েছে।

যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি হলে তারা ইউক্রেনকে সীমিত নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি। এর মধ্যে মার্কিন যুদ্ধবিমান দিয়ে আকাশসীমায় টহল দেওয়ার বিষয় থাকতে পারে, তবে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নেই।

জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে একটি নতুন ফরম্যাট নিয়েও কথা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প পুতিনকে আগেই সতর্ক করে বলেছেন, যুদ্ধ না থামালে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে একই সঙ্গে তিনি আশঙ্কা করছেন, অতিরিক্ত চাপ দিলে আলোচনাই ভেস্তে যেতে পারে।

আরও পড়ুন

অপরাধী চক্র দমনে প্রয়োজনে ‘বিস্ফোরণ ঘটাবে’ যুক্তরাষ্ট্র: রুবিও

পেন্টাগনের নাম পাল্টে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করতে যাচ্ছেন ট্রাম্প

যুদ্ধোত্তর নিরাপত্তা নিশ্চয়তায় ইউক্রেনের পাশে ২৬ দেশ: ম্যাক্রোঁ

মধ্যবর্তী সময়ে ট্রাম্প লক্ষ্য করছেন রাশিয়ার সাথে বাণিজ্য করা দেশগুলোকে। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ান তেল কেনায় ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। “আমি ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি,” দাবি করেন ট্রাম্প।

জেলেনস্কিও একই সুরে বলেন, 'আমরা রাশিয়ার অর্থনীতির ওপর চাপ অব্যাহত রাখব। যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, তারাও চাপের মুখে পড়বে। সেকেন্ডারি স্যাংশন ও বিশেষ শুল্কই হতে পারে কার্যকর উপায়।'

তিনি আরও জানান, পুতিন তাকে মস্কোতে আলোচনার জন্য আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

  • রাশিয়া
  • তেল
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।