দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন সংসদ সমকামিতা ও এলজিবিটিকিউ কার্যক্রম নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। এ আইনে এসব কর্মকাণ্ডে দোষী সাব্যস্তদের জন্য জেল, জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রাখা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ৭১ সদস্যের সংসদ সর্বসম্মতভাবে আইনটি পাস করে। এখন শুধু সেনা সরকারের নেতা ইব্রাহিম ত্রাওরোর স্বাক্ষর বাকি।
আইনমন্ত্রী এদাসো রদ্রিগ বেয়ালা রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, 'আইন অনুযায়ী সমকামী কর্মকাণ্ডে জড়িত কেউ দোষী প্রমাণিত হলে ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হবে। যদি কেউ বারবার এ অপরাধে ধরা পড়ে এবং বুরকিনা ফাসোর নাগরিক না হন, তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে।'
‘পারসন্স অ্যান্ড ফ্যামিলি কোড’ নামে এই আইন কেবল সমকামিতা নিষিদ্ধ করেই থেমে থাকেনি, বরং নাগরিকত্ব ও রাষ্ট্রহীনতার নিয়মও আরও কঠোর করেছে।
২০১২ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে বুরকিনা ফাসোতে ভিন্নমত দমনের প্রবণতা বাড়ছে। এর মধ্যে দেশটি ইসলামি জঙ্গিগোষ্ঠীর সহিংসতায়ও জর্জরিত।
মানবাধিকারকর্মীরা ইতোমধ্যেই সমকামীদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা এবং নাগরিকত্ব-সংক্রান্ত আইন কঠোর করার সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
আফ্রিকার কয়েকটি দেশ যেমন সেনেগাল, উগান্ডা ও মালাউইতে সমকামী কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও অ্যাঙ্গোলা সমকামীদের অধিকার স্বীকৃতি দিয়েছে এবং আইন দিয়ে সুরক্ষাও দিচ্ছে।
এমএস/