দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় গত মাসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কিছু ‘সমঝোতায়’ পৌঁছেছেন তারা।
ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি হবেন কি না, তা তিনি স্পষ্ট করেননি। ট্রাম্প এ বিষয়ে পুতিনের কাছে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ বৈঠকে পুতিন বলেন, আলাস্কার বৈঠকে ট্রাম্পের সঙ্গে হওয়া সমঝোতাগুলো শান্তির পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে তিনি আবারও পশ্চিমাদের দায়ী
করেন ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য।
আলাস্কা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তায় রাজি হয়েছেন পুতিন। যদিও এ বিষয়ে এখনো রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এসসিও সম্মেলনে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, রুশ তেলের বড় ক্রেতা দুই দেশই পশ্চিমাদের সমালোচনার মুখে রয়েছে।
ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। তবে তিনি নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন।
অন্যদিকে, জেলেনস্কি জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চয়তার খসড়া শিগগিরই তৈরি হবে। তবে রাশিয়া পশ্চিমাদের প্রস্তাবকে একতরফা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে কিয়েভে ব্যাপক বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যা যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আক্রমণ বলে বিবেচিত হচ্ছে।
এমএস/