• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৫, ১৮:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে শনিবার গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবিই (৫৪)। পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারী পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চলছে। খবর রয়টার্সের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আন্দ্রি পারুবিই ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৩–১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। যে আন্দোলন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবি তোলে। তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ছিলেন—সে সময়ই পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয় এবং রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, ‘লভিভে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পেলাম। আন্দ্রি পারুবিই নিহত হয়েছেন। অপরাধীকে ধরতে সব শক্তি ও সংস্থান নিয়োজিত করা হয়েছে।’ অভ্যন্তরীণ মন্ত্রী ইগর ক্লাইমেনকো এবং অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কোও ঘটনাটি নিশ্চিত করেছেন।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেছেন, হত্যাকারীকে খুঁজে বের করা এখন অত্যন্ত জরুরি। একটি যুদ্ধরত দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, এই হত্যাকাণ্ড সেটিই প্রমাণ করছে।

পার্লামেন্ট ও সরকারের সহকর্মীরা পারুবিইর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, ‘পারুবিইর হত্যাকাণ্ড আসলে ইউক্রেনের হৃদয়ে গুলি চালানোর সমান। তিনি মহান মানুষ ও সত্যিকারের বন্ধু ছিলেন।’

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক বিবৃতিতে পারুবিইকে ‘একজন দেশপ্রেমিক ও রাষ্ট্রনায়ক’ আখ্যা দিয়ে বলেন, তিনি ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশাল অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো হত্যাকাণ্ডকে দেশের জন্য গভীর ক্ষতি বলে উল্লেখ করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

এখনও হামলাকারীর পরিচয় বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমএস/

  • ইউক্রেন
  • জেলেনস্কি
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
ট্রাম্পের প্রতি জেলেনস্কির আহ্বান: ইউক্রেনের পাশে থাকুন
ট্রাম্পের প্রতি জেলেনস্কির আহ্বান: ইউক্রেনের পাশে থাকুন
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইউক্রেন ছাড়ার সময় সাবেক জ্বালানিমন্ত্রী আটক
ইউক্রেন ছাড়ার সময় সাবেক জ্বালানিমন্ত্রী আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।