দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘অমীমাংসিত’। ওয়াশিংটনের চাপে তেহরান কখনোই নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার এ তথ্য জানায়।
গত জুনে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দেশটি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বিরতি দেয়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরান নতুন করে আলোচনায় বসতে সম্মত হলেও খামেনির বক্তব্যে কঠোর অবস্থানই স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘তারা চায় ইরান যেন যুক্তরাষ্ট্রের আনুগত্য করে। কিন্তু ইরানি জনগণ তাদের এই ভ্রান্ত প্রত্যাশার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়াবে। যারা আমাদের বলে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান না দিতে, সরাসরি আলোচনা করতে—তারা শুধু উপরিভাগটাই দেখছে। এই ইস্যু অমীমাংসিত।’
ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান আলোচনায় না ফিরলে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের সক্রিয় করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরানের দাবি, তারা কেবল শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি উন্নয়নে আগ্রহী।
এমএস/অ