দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, হুথি বিদ্রোহীদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্সি প্যালেস কম্পাউন্ড, আসার ও হিজাজ বিদ্যুৎকেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক দিনে হুথি বাহিনী ইসরায়েলে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
হামলায় এক ডজনের বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ও রিফুয়েলিং প্লেন অংশ নেয়। প্রতিরক্ষামন্ত্রী বলেন, হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এটাই প্রথম নয়, ইসরায়েল এর আগে একাধিকবার ইয়েমেনে হামলা চালিয়েছে। তবুও হুথিরা হামলা চালিয়ে যাচ্ছে। তারা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা অব্যাহত থাকবে, যতদিন না গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ হয়।
/অ