দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের গাজায় টানা ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর আরও জানায়, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৮ হাজার ৮৮৫ জনই শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ হামলায় ১ হাজার ১৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল সরকার।
হামলার জবাবে ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই বছর হতে চলেছে, এখনো নির্বিচার হামলা চলছে। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি গাজার বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির, ত্রাণকেন্দ্র, এমনকি উপাসনালয়ও।
এরই মধ্যে গত ২ মার্চ গাজায় নতুন করে অবরোধ শুরু করেছে ইসরায়েল। টানা ১১ সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে উপত্যকাটিতে খুবই সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে দেশটি। কিন্তু এসব ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এর ফলে তীব্র খাদ্যসংকটে ভুগছেন গাজাবাসী।
কে