দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজের সময় ‘সশস্ত্র দস্যুদের’ হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান। খবর: আল জাজিরা, রয়টার্স
স্থানীয় বাসিন্দারা জানান, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা গতকাল মঙ্গলবার ভোরবেলায় নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্যাঞ্চলে প্রায়শই এমন হামলার ঘটনা দেখা যায়। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি এবং পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে এমনই একটি হামলায় দেশটির উত্তর-মধ্যাঞ্চলে শতাধিক মানুষ প্রাণ হারান।
মঙ্গলবারের রক্তপাতের পর আরও হামলা ঠেকাতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের কমিশনার নাসির মুয়াজু।
কে