দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দেশটির উপকূলে পৌঁছাবে তিনটি অ্যাজিস গাইডেড মিসাইল সিস্টেমযুক্ত ডেস্ট্রয়ার — ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহ্যাম ও ইউএসএস স্যাম্পসন। পাশাপাশি মোতায়েন করা হবে পি-৮ মডেলের কয়েকটি গোয়েন্দা বিমান, একটি সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ।
দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মোট প্রায় চার হাজার নৌ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় নজরদারি করতে পারবে। এসব নৌযান শুধুমাত্র গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নয়, নির্দিষ্ট হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক বিস্তার রোধের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদকচক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে এই নৌসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/অ