দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপের মিত্ররা নতুন করে ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করেছেন। তারা স্পষ্ট করে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় অবশ্যই কিয়েভকে অন্তর্ভুক্ত করতে হবে।
শনিবার রাতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় কমিশনের নেতাদের যৌথ বিবৃতি আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় শুক্রবারের বৈঠকের আগেই এই বিবৃতি দেওয়া হয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে ইচ্ছুক। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। তবে, যেমনটা শুরুতে রুশ প্রেসিডেন্ট চেয়েছিলেন, আপাতত এটি কেবল ট্রাম্প–পুতিন বৈঠক হিসেবেই নির্ধারিত রয়েছে।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে হওয়া যেকোনো সমঝোতা হবে “মৃত সিদ্ধান্ত”।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্রথমে শুধু পুতিনের সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। তবে তিনি এটাও বলেছেন, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের 'সম্ভাবনা আছে'।
পুতিন এতে রাজি হবেন কিনা তা নিশ্চিত নয়। রুশ প্রেসিডেন্ট সরাসরি আলোচনার একাধিক সুযোগ ফিরিয়ে দিয়েছেন এবং পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর তিন বছরের বেশি সময়ে জেলেনস্কির সঙ্গে তার মুখোমুখি বৈঠক হয়নি।
শুক্রবার ট্রাম্প আরও ইঙ্গিত দেন, মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতার জন্য 'কিছু ভূখণ্ড বিনিময়' হতে পারে। এতে জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানান।
তিনি টেলিগ্রামে লিখেছেন, “রাশিয়া যা করেছে, তার জন্য কোনো পুরস্কার দেওয়া হবে না। ইউক্রেন ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত।”
মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউস ইউরোপীয় মিত্রদের রাজি করানোর চেষ্টা করছে এমন একটি চুক্তিতে, যেখানে রাশিয়া পুরো ডনবাস অঞ্চল এবং ক্রিমিয়া নিজের দখলে রাখবে।
ইউরোপীয় নেতারা যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছেন, “আন্তর্জাতিক সীমান্ত বলপ্রয়োগে পরিবর্তন করা যাবে না।”
তারা বলেন, “ইউক্রেন তার নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন।” একই সঙ্গে তারা কূটনৈতিক, সামরিক ও আর্থিকভাবে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এফএইচ/