দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে চলছে স্বাধীনতা দিবসের ছুটি আমেজ। এ ছুটিকে কেন্দ্র করে দেশটির তিনটি অঙ্গরাজ্যে উপর্যুপরি গুলিবর্ষণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্য তিনটি হলো ফিলাডেলফিয়ায়, বাল্টিমোরে এবং সবশেষ টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থ। খবর: রয়টার্স’র।
সোমবার সন্ধ্যায় পৃথক ঘটনায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গুলিবর্ষণে পাঁচজন নিহত হয় এবং দুজন আহত হয়। স্থানীয় পুলিশ জানায়, বুলেটপ্রুফ জ্যাকেট পরা এক ব্যক্তি অজ্ঞাত লোকজনের মাঝে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাঝে এক শিশু ও এক কিশোর রয়েছে।
একইদিন রাতের ঘটনায় টেক্সাসের ফোর্ট ওর্থে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।
এর আগের দিন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে প্রতিবেশীদের এক পার্টিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে দুজন নিহত ও ২৮ জন আহত হয়। আহতের অর্ধেকই শিশু।
বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে আগ্নেয়াস্ত্রভিত্তিক সংঘাত। গত দুইদিনের উপর্যুপরি গুলিবর্ষণে নিহতের ঘটনা মনে করিয়ে দিচ্ছে আগ্নেয়াস্ত্রভিত্তিক সংঘাত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি দেশটি।