দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় দুই শিশু আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল বলেন, কিংসেসিং এলাকার আশপাশে গুলির ঘটনার পরে একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত দুই শিশুর বয়স ২ এবং ১৩ বছর।
গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।