দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেনিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। শুক্রবার (৩০ জুন) রাতে দেশটির কেরিচো এবং নাকারু শহরের মধ্যকার সংযোগকারী মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ কমান্ডার গেওফ্রে মায়েক বার্তাসংস্থা এএফপিকে জানায়, এ পর্যন্ত আমরা ৪৮ জনের মরদেহ এবং অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আহতদের প্রত্যেকের অবস্থা গুরুতর।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানের পর আমরা জানতে পেরেছি—ট্রাকটি কোরিচো থেকে নাকারুর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবোঝাই মিনিবাসটি। কাছাকাছি আসার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এর ফলেই বাসের ভেতরের ও স্টপেজে অবস্থান করা যাত্রীরা হতাহত হন।
কেনিয়ার রিজিওয়নাল পুলিশ কমান্ডার টম ওদেরাও নিহতের এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন, প্রবল বৃষ্টির কারণে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।