দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫৫) এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ বিশ্বাস জানান, সকালে সৈয়দাবাদ এলাকায় সড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাতনামা পরিবহনের একটি গাড়ির নিচে চাপা পড়ে এক নারী ঘটনাস্থলে মারা যায়। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই নারীর মরদেহ পরিচয় শনাক্তের জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। অজ্ঞাতনামার নারীর পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠন বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।
জেবি