দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সকালে থেকে মাইক ও সাউন্ড বক্সে উচ্চস্বরে প্রচারণা চালানো এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক রাসেল (৩৫) ও স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক রমজান মোল্লা (৩২)।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি আমরা।
এ সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সকাল থেকে মাইক ও সাউন্ড বক্সে উচ্চস্বরে প্রচারণা চালানো এবং মুখোমুখি অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করায় আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেবি