দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৪) নামে এক মোটরসাইকেল চাকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে মেরাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎমক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, রাতে ওই যুবক মোটরসাইকেল নিয়ে মেরাদিয়া বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় পেছনের দিক থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে যাওয়া হয়। জানা গেছে, নিহত রাতুলের বাড়ি ঢাকার দোহারে জয়পাড়া গ্রামে। থাকতেন খিলগাঁওয়ের উত্তর গোড়ান। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এও