দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর এ ভূমিকম্প আঘাত হানে।
দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের কারণে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভূমিকম্পের সময় যিনি নিহত হয়েছেন, তিনি মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির সম্ভাবনা নেই।