দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার মারাপি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে অন্তত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এসব মরদেহ উদ্ধার করা হয়। রোববার (৩ ডিসেম্বর) আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত হয়।
অনুসন্ধান ও উদ্ধারকারী দলের মুখপাত্র জোডি হরিয়াওয়ান বলেছেন, রোববার অগ্নুৎপাতের সময় ৭৫ জন পর্বতারোহী নিখোঁজ ছিলেন। সোমবার ১১ জনের মরদেহ ও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জন। নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অগ্ন্যুৎপাতের ফলে ৩ কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দেশটির কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের গর্তের ৩ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করেছে।
২ হাজার ৮৯১ মিটার (৯ হাজার ৪৮৫ ফুট) উচ্চতার মাউন্ট মারাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে পশ্চিমে অবস্থিত সুমাত্রা দ্বীপে অবস্থিত। ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তার প্রদেশের রাজধানী থেকে মাত্র ২৮ কিলোমিটার উত্তরে মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অবস্থান।
সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি মারাপি। এটির সবচেয়ে মারাত্মক অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৭৯ সালের এপ্রিলে। তখন ৬০ জনের মৃত্যু হয়।
সূত্র: রয়টার্স
এও