দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ভবিষ্যত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সূত্র: রয়টার্স।
মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। গত সপ্তাহে চার দিনের সংঘাত শেষে মার্কিন মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, নতুন করে কোনো হামলা হলে সীমান্ত পেরিয়ে ‘সন্ত্রাসী স্থাপনায়’ হামলা চালানো হবে এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে কোনো নতি স্বীকার করা হবে না।
মোদির এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাল পাকিস্তানও। পেহেলগামে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত গত বুধবার পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালায়। এরপরই দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দুশের মধ্যে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।
পাকিস্তান জানায়, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ভারত হামলা চালিয়েছে এবং কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় জড়িত থাকা নিয়ে ভারত যে দাবি করেছে, ইসলামাবাদ তা অস্বীকার করে।
পাকিস্তান সামরিক বাহিনী মঙ্গলবার (১৩ মে) জানায়, ভারতীয় হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের হামলায় ভারতে ৫ জন সেনা এবং ১৬ জন বেসামরিক নাগরিত নিহত হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মোদি যে ‘উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বক্তব্য’ বক্তব্য দিয়েছে ইসলামাবাদ সরাসরি ও দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, যখন আন্তর্জাতিক মহল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তখন এই বক্তব্য একটি বিপজ্জনক উত্তেজনার পথ উন্মুক্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান সদ্যসমাপ্ত যুদ্ধবিরতির চুক্তিকে মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং উত্তেজনা প্রশমনে ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাবও পূর্ণ প্রস্তুতি ও দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে।
আরএ