• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
অনিয়মিত অভিবাসন

ছয় মাসে যুক্তরাজ্যে পৌঁছেছেন ১০ হাজারের বেশি

দেশ টিভি ডেস্ক
  ২০ জুন ২০২৩, ১৩:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

শুক্রবার থেকে গত রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় ফরাসি উপকূল থেকে নৌকা নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন এক হাজারের বেশি অনিয়মিত অভিবাসী। চলতি বছর এ পর্যন্ত ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ব্রিটিশ হোম অফিসের পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় অনিয়মিত অভিবাসীদের ডিঙ্গি ও ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে।

হোম অফিস জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুসারে ২০২৩ সালে এ পর্যন্ত চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের সংখ্যা ১০ হাজার ১৩৯ জন। অবশ্য গত বছরের তুলনায় সংখ্যাটি এখনও কম। ২০২২ সালে একই সময়ে এই সংখ্যাটি ছিল ১১ হাজার ৩০০।

২০২২ সালের পুরো সময়ে মোট ৪৫ হাজার ৭৫৫ জন অনিয়মিত অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছেছিল। অন্যদিকে, ১৬ জুন শুক্রবার থেকে ১৮ জুন রোববার বেশ কিছু উদ্ধার অভিযান পরিচালনা করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

শুক্রবার প্রথম অভিযানে ১০টি ছোট নৌকায় উত্তর ফ্রান্স উপকূল থেকে আসা ৪৮৬ জন ব্যক্তিকে উপকূলে নিয়ে আসা হয়। শনিবার আরও সাতটি ডিঙ্গি নৌকায় আসা ৩৭৪ জনকে ডোভার উপকূলের আশ্রয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।

ইউকে বর্ডার ফোর্স জানায়, সর্বশেষ অভিযানে রোববার চারটি নৌকায় আসা ২১০ জন ব্যক্তিকে চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জাতীয় স্বাস্থ্যখাত এনএইচএস অপেক্ষমাণ তালিকা কমিয়ে আনা, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়ানো, মুদ্রাস্ফীতি অর্ধেকে কমানো এবং জাতীয় ঋণ কমানোর পাশাপাশি ছোট নৌকায় অনিয়মিত অভিবাসীদের পারাপার বন্ধ করাকে তার শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি বলে গত মাসে ঘোষণা দিয়েছেন।

মন্ত্রিসভায় ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, ছোট নৌকায় আসা অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির এই পরিসংখ্যান প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের হতাশাজনক ব্যর্থতা। ঋষি সুনাকের পরিকল্পনা জনসাধারণের চোখের সামনে ভেঙে যাচ্ছে।

হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, এই বিপজ্জনক পারাপারের মাধ্যমে অভিবাসীদের ঝুঁকি নেওয়ার অগ্রহণযোগ্য সংখ্যা আমাদের আশ্রয় ব্যবস্থায় অভূতপূর্ব চাপ সৃষ্টি করছে।

আমাদের অগ্রাধিকার হলো নৌকাগুলো বন্ধ করা। আমাদের অপারেশনাল কমান্ড ফরাসি অংশীদার এবং অন্যান্য সংস্থার সঙ্গে পাচারকারীদের বাধা দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার আইন প্রবর্তন করে এ পদক্ষেপে আরও এগিয়েছে। এটির মাধ্যমে অবৈধভাবে যুক্তরাজ্যে আগতদের আটক করা হবে এবং অবিলম্বে তাদের মূল দেশে বা নিরাপদ তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হবে।

বর্তমানে আশ্রয়প্রার্থীদের অস্থায়ীভাবে হোটেলে রাখার ব্যবস্থা করতে যুক্তরাজ্যকে প্রতিদিন সাড়ে পাঁচ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করতে হচ্ছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

  • অভিবাসী
  • চ্যানেল
  • যুক্তরাজ্য
  • উপকূল
  • ডিঙ্গি
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় ৫৬৭ অভিবাসী আটক, বাংলাদেশি ২৫২ জন
মালয়েশিয়ায় ৫৬৭ অভিবাসী আটক, বাংলাদেশি ২৫২ জন
নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন
নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন
মালয়েশিয়ায় ৫ শতাধিক অভিবাসী গ্রেপ্তার, আছে বাংলাদেশিও
মালয়েশিয়ায় ৫ শতাধিক অভিবাসী গ্রেপ্তার, আছে বাংলাদেশিও
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৬১ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৬১ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।